মেলার পার্কিংয়ে মোটরসাইকেল না রাখায় যুবককে হত্যা

নাটোর প্রতিনিধি
২০ আগস্ট ২০২৩, ০৯:২৭আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৯:২৭

নাটোরের লালপুরে মেলায় টাকা দিয়ে পার্কিংয়ে মোটরসাইকেল না রাখায় এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৯ আগস্ট) উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দরায়পুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম নাজমুল হোসেন (২৬)। তিনি পেশায় কসমেটিকস ব্যবসায়ী ও উপজেলার নান্দরায়পুর গ্রামে আজিজের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লালপুর থানার ওসি উজ্জল হোসেন জানান, ওই গ্রামে মনসা দেবীর পূজা উপলক্ষে চলছে তিন দিনব্যাপী মেলা। শনিবার রাত ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে ওই মেলা দেখতে যান কসমেটিকস ব্যবসায়ী ওই যুবক। মেলার অদূরে বটতলায় পার্কিংয়ে মোটরসাইকেলটি জমা দিতে বলে গ্যারেজের আয়োজক। কিন্তু নাজমুল জানান, সামনে তার আত্মীয়ের বাড়িতে রাখবেন।

ওসি আরও জানান, এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে গ্যারেজের আয়োজক জিয়া হাতে থাকা চাকু দিয়ে তার শরীরে আঘাত করেন। এতে আহত ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকারী ও তার সহযোগীদের আটকে অভিযান চলছে।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাগর জানান, হাসপাতালে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী