মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সেলফি দেখিয়ে মানুষকে বোকা বানানো যাবে না: দুলু

বগুড়া প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৩, ২১:০২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ২১:০২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি দেখিয়ে মানুষকে বোকা বানানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

তিনি বলেছেন, ‘এই সেলফি আওয়ামী লীগ সরকারের দেউলিয়াপনা ছাড়া আর কিছুই নয়। আগামী ১৭ মার্চ এক দফা দাবিতে বগুড়া থেকে রাজশাহীতে রোডমার্চ কর্মসূচি পালন করা হবে। উত্তরাঞ্চলে এই রোডমার্চ শেষ কর্মসূচি। এর মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হবে। ১৫ বছরের দুঃশাসন থেকে মুক্তি পাবে মানুষ।’

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে যুবদল, স্বেচ্ছাবেসক দল ও ছাত্রদল আয়োজিত রাজশাহী বিভাগীয় রোডমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে জানিয়ে রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ‘সেই নির্বাচনে দেশের সর্বস্তরের জনগণ ভোটে অংশগ্রহণ করবেন। সেখানে আওয়ামী লীগের কারচুপি বা ভোট ডাকাতির কোনও সুযোগ থাকবে না। শেখ হাসিনার অধীনে দেশে আর কোনও সংসদ নির্বাচন হবে না। এই সরকারের অধীনে বিএনপিসহ অন্য কোনও বিরোধীদল অংশ নেবে না। আওয়ামী লীগ একদলীয় নির্বাচন করার অপচেষ্টা করলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি নেতাকর্মীরা সেই অপচেষ্টা রুখে দেবে।’

কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক নয়ন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ।

সভায় জানানো হয়, বগুড়া সদরের এরুলিয়া স্কুল থেকে রোড মার্চ শুরু হয়ে দুপচাঁচিয়া, সান্তাহার ও নওগাঁ বাইপাস মহাসড়কে সমাবেশ করা হবে। সমাবেশে সবস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়।

/কেএইচটি/ 
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি