নওগাঁয় বজ্রাঘাতে দুই নারীসহ ৩ জনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩:২০ আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩:২০

নওগাঁয় মাঠে কাজ করার সময় ও নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে দুই নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে মহাদেবপুর ও পোরশা উপজেলায় পৃথক বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের সিলিমপুর গ্রামের নেপাল পাহানের স্ত্রী শ্রীমতি পাহান (২৭) ও একই গ্রামের মৃত সুবেন্দ্রনাথ পাহানের স্ত্রী সবানী পাহান (৬৫) এবং পোরশার চকবিষ্ণপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫০)।

স্থানীয়দের বরাত দিয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘শ্রীমতি পাহান ও সবানী পাহান বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রাঘাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।’

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘রফিকুল ইসলাম দুপুরে বাড়ি থেকে বের হয়ে পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রাঘাতের ঘটনা ঘটে। এতে রফিকুল মারা যান।’

/কেএইচটি/
সম্পর্কিত
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম