টাকার জন্য অমানবিক শেকলবন্দি, যুবক আটক

নাটোর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৬ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৭

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে আজিজ প্রামানিক (৩৫)। জমি কট নিতে ৮০ হাজার টাকা দেন পাশের জেলা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রামের হযরত প্রামানিকের এর ছেলে আসাদ আলীকে (৫০)। কিন্তু তার আগেই ওই জমি অপর একজনের কাছে কট রাখায় জমিটি দখলে নিতে পারেননি আজিজ।

ওই ঘটনার পর দেওয়া টাকা ফেরত চাইলে ৩০ হাজার দিয়ে বাকি ৫০ হাজার টাকা পরে দিতে চায় আসাদ। বারবার চেয়েও বাকি টাকা না পেয়ে ক্ষুব্ধ হন আজিজ। এরই ধারাবাহিকতায় শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে আসাদকে বাড়ি থেকে তুলে এনে নিজ বাড়িতে শেকলবন্দি করে মারধর করেন তিনি। প্রায় ৬-৭ ঘণ্টা পর খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। পরে রবিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে আজিজকে আটক করা হয়।

গুরুদাসপুর থানার ওসি মনোয়ারুজ্জামান রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান,ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসাদ আলীর বিরুদ্ধে তার এলাকায় বিভিন্ন জনের কাছ থেকে আরও প্রায় তিন লাখ টাকা নিয়ে পরিশোধ না করার অভিযোগ রয়েছে। তারপরও পাওনা টাকার জন্য আজিজ তাকে অমানবিক শেকলবন্দি ও মারধর করতে পারেন না। এ কারণে তাকে আটক করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কিশোর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, আটক ৫৪৭
পাসপোর্টে বাবার পরিচয় পাল্টে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৪
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, দুই কসাইয়ের কারাদণ্ড
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম