বিশ্ববিদ্যালয়ে সনদপত্র তুলে ফেরার পথে প্রাণ গেলো শিক্ষার্থীর

বগুড়া প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৩, ০৫:৩৬আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৫:৩৬

বগুড়ায় পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সনদপত্র তুলে এসে ফাইয়াদ আলম (২৭) নামে এক শিক্ষার্থী বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২০ অক্টোবর) বিকালে সদরের গোকুল এলাকায় বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ফাইয়াদ আলম বগুড়ার গাবতলী উপজেলার লস্করীপাড়ার জহুরুল আলমের ছেলে। তিনি সম্প্রতি বগুড়ায় পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে পাস করেছেন। শুক্রবার দুপুরে তিনি সনদপত্র তুলতে বাড়ি থেকে মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয়ে আসেন। কাজ শেষে বিকালে বিশ্ববিদ্যালয় থেকে বের হন। তিনি মহাসড়কে উঠলে পেছন থেকে বগুড়া-গাইবান্ধা রুটের একটি বাস চালক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে মারা যান।

চালক কিছুদূর গিয়ে বাস ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক অবরোধ করেন। কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে সদর থানা ও হাইওয়ে পুলিশ এসে তাদের ক্যাম্পাসে ফেরত পাঠান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহত শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হবে। সন্ধ্যা পর্যন্ত পরিবারের সদস্যরা থানায় আসেননি।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী