নিজ ঘরে নারী আনসার সদস্যকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৩, ১৭:৩০আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৭:৩৩

বগুড়ার শিবগঞ্জে নিজ শয়নকক্ষে আশা দেবী মোহন্ত (২৮) নামে এক আনসার-ভিডিপি সদস্যকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) মধ্যরাতে উপজেলার বানাইল এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি পোশাক পরিবর্তনের জন্য মণ্ডপের পাশে বাড়িতে এসেছিলেন।

মা সন্ধ্যা রানী মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকালে শিবগঞ্জ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ওসি আবদুর রউফ জানান, খুনিদের গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আনসার ও ভিডিপি সদস্য আশা দেবী মোহন্ত বগুড়ার শিবগঞ্জ উপজেলার বানাইল এলাকার মুদিদোকানি ভজন কুমার মোহন্তের স্ত্রী। তিনি বানাইল উত্তরপাড়া সর্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সোমবার রাত ১১টার দিকে পোশাক পরিবর্তনের জন্য পাশেই বাড়িতে যান। এ সময় তার শাশুড়ি ও জা মণ্ডপে এবং স্বামী দোকানে ছিলেন।

রাত ১২টার দিকে শাশুড়ি সুপ্রীতি রানী মোহন্ত বাড়ি ফিরে দরজা বন্ধ দেখতে পান। পরে পেছনের দরজা খুলে বাড়িতে ঢুকে ঘরের সোফার ওপর আশা দেবীকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্বামী ভজন কুমার এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শিবগঞ্জ শাখার কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, নিহত আশা দেবী মোহন্ত পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আনসারের দলনেত্রী। তিনি বানাইল উত্তরপাড়া সর্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ জানান, নিহত আশা দেবী মোহন্ত জিন্সের প্যান্ট ও কামিজ পরিহিত ছিলেন। তার গলায় ফাঁসের দাগ রয়েছে। কানের একটি দুল সোফায় পড়েছিল। এ ছাড়া শরীরে আর কোনও আঘাতের চিহ্ন নেই। নিহতের মা সন্ধ্যা রানী মঙ্গলবার বিকালে থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

তিনি আরও জানান, তদন্ত চলছে। হত্যাকারীদের গ্রেফতারে একাধিক টিম মাঠে রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে