এলপিজি ফিলিং স্টেশনে দগ্ধ কর্মচারীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৩, ১৬:৪৫আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৬:৪৫

জয়পুরহাটের আক্কেলপুর এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে আগুনে পুড়ে দগ্ধ কর্মচারী সাইফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোরে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

নিহত সাইফুল ইসলাম (৪০) আক্কেলপুর পৌর এলাকার হাজিপাড়া মহল্লার আব্দুর রহমানের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার (৭ নভেম্বর) রাত দশটার পরে আক্কেলপুর এলপিজি ফিলিং গ্যাস স্টেশনে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ফিলিং স্টেশনের আশপাশের বেশ কিছু এলাকা কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায় এলপিজি গ্যাস স্টেশনে। এ সময় স্টেশনের এক কর্মচারী আগুনে পুড়ে দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

গুরুতর আহত কর্মচারী সাইফুল ইসলামকে জয়পুরজাট আধুনিক ও জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শরীরের প্রায় ৮০ ভাগ দগ্ধ হওয়ায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে আক্কেলপুর এলপিজি গ্যাস ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী বজলুর রশিদ মন্টু কবিরাজ বলেন, ‘মঙ্গলবার রাতে বিকট শব্দের পর ফিলিং স্টেশনের সঙ্গেই পশ্চিম পাশের এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দগ্ধ কর্মচারী সাইফুল ইসলামকে ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী