খাদ্যমন্ত্রীর নির্বাচনি ক্যাম্পে আগুন দিলো দুর্বৃত্তরা

নওগাঁ প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৫আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৫

নওগাঁর পোরশায় নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার ( ২২ ডিসেম্বর) ভোররাতের দিকে এ ঘটনা ঘটে।

পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল জানান, গভীর রাত পর্যন্ত ওই ক্যাম্পে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক শেষ করে স্থানীয় নেতাকর্মীরা বাড়িতে চলে যায়। এরপর ভোররাতের দিকে কে বা কারা ক্যাম্পের জানালা দিয়ে আগুন ছুড়ে মারে। এতে ওই ক্যাম্পের পোস্টার, ব্যানার ও শামিয়ানা পুড়ে যায়। বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
বংশালে হেলমেটের গোডাউনে আগুন
আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ ভবনে আগুন
শ্যামলীতে বসতঘরে আগুন
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস