আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

জয়পুরহাট প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৪, ০৯:১৫ আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৯:১৫

তীব্র শীতে কাঁপছে গোটা দেশ। সোমবার (২২ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে।

বদলগাছী আবহাওয়া কার্যালয়ের টেলিপ্রিন্ট অপারেটর আরমান হোসেন বলেন, সকাল ৭টায় দেশের  সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি রেকর্ড করা হয় নওগাঁর বদলগাছীতে। গতকাল বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়।

এই কর্মকর্তা জানান, বদলগাছী ও জয়পুরহাট খুবই কাছাকাছি এলাকা- এ জন্য বদলগাছীর রেকর্ড জয়পুরহাটেও ধরা হয়ে থাকে। জয়পুরহাটে আবহাওয়া পর্যবেক্ষণ না থাকায় পাশের বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তাপমাত্রা রেকর্ড ধরা হয়।

এদিকে, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে জয়পুরহাটে। কনকনে ঠান্ডায় শিশু থেকে বৃদ্ধ সবার নাজেহাল অবস্থা। স্কুলগামী শিশু শিক্ষার্থীদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, গত এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। অধিকাংশ স্কুলে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি। এ জন্য রবি ও সোমবার স্কুলগুলো ছুটি ঘোষণা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এল নিনোর ছোবলে বাংলাদেশে ৬ শতাধিক মৃত্যুর শঙ্কা: বিশেষজ্ঞরা যা বলছেন
আজ দিনে গরম লাগলেও কমবে রাতের তাপমাত্রা
আজ কমবে দিনের গরম, হবে বৃষ্টিও
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম