শীতের তীব্রতা বাড়ায় জয়পুরহাটে আজও স্কুল বন্ধ ঘোষণা

জয়পুরহাট প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৪৯ আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৪৯

শীতের তীব্রতা বাড়ায় জয়পুরহাট জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আবারও একদিনের বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন এ ঘোষণা দেয়।

এর আগে, রবিবার, সোমবার ও মঙ্গলবার, বুধবার দুবারে চার দিন ছুটি ঘোষণা করা হয়েছিল।

বুধবার দুপুর আড়াইটায় জেলা প্রশাসক (ডিসি) সালেহীন তানভীর গাজী বলেন, ‘তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ছুটির নির্দেশনা রয়েছে। এ কারণে গত চার দিন মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় পুরোপুরি বন্ধ এবং প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। আজও (বৃহস্পতিবার) তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকবে। এ কারণে পাঠদান ও বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।’

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমান উদ্দিন মণ্ডল বলেন, ‘জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় রবিবার থেকে বুধবার পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয় বন্ধ রয়েছে। বৃহস্পতিবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকবে বলে পূর্বাভাস পাওয়া গেছে। জেলা প্রশাসক স্যারের সঙ্গে আলোচনা করে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়গুলো পুরোপুরি বন্ধ থাকবে। সব বিদ্যালয় কর্তৃপক্ষকে ছুটির কথা জানানো হয়েছে।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, ‘ডিসি স্যারের সঙ্গে আলোচনা করে আজ বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।’

বৃহস্পতিবার সকাল ৭টায় নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর আরমান হোসেন বলেন, ‘বদলগাছীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বদলগাছী ও জয়পুরহাট কাছাকাছি হওয়ায় এখানকার রেকর্ড জয়পুরহাটেও ধরা হয়ে থাকে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এল নিনোর ছোবলে বাংলাদেশে ৬ শতাধিক মৃত্যুর শঙ্কা: বিশেষজ্ঞরা যা বলছেন
আজ দিনে গরম লাগলেও কমবে রাতের তাপমাত্রা
আজ কমবে দিনের গরম, হবে বৃষ্টিও
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি