জয়পুরহাটে বিচারকের বাসা থেকে টাকা-সোনা চুরি, থানায় মামলা

জয়পুরহাট প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৪

জয়পুরহাট আদালতের এক বিচারকের বাসায় চুরির অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরে জয়পুরহাট শহরের হাউজ বিল্ডিং এস্টেট  এলাকায় ভাড়া বাসায় এই চুরির ঘটনা ঘটেছে।

মামলা সূত্রে জানা গেছে, জয়পুরহাট হাউজিং এস্টেটে এনএসআই ভবনের সামনে ডাক্তার মনোয়ার হোসেনের বাসার নিচতলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দিন তার স্ত্রী আফসানা আক্তারকে ভাড়ায় থাকেন। আজ ভোরে বাসার নিচতলা ভবনের পূর্বদিকের একটি রুমের জানালার গ্রিল ভেঙে বাসায় তিন জন ঢুকে বিচারকের শয়নকক্ষে প্রবেশ করে হত্যার হুমকি দিয়ে নগদ ৫০ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এ সময় প্রতিবশী একজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করেছে।

ওই ঘটনায় আজ বিকাল ৪টায় জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শনকালে জানালার ভাঙা গ্রিল মেরামত করা হয়েছে। 

এ ঘটনায় জয়পুরহাট অতিরিক্ত  জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দিনের পক্ষে আদালতের সহকারী সেরেস্তাদার বেগম আফরোজা সুলতানা জয়পুরহাট সদর থানায় মামলা করেন।

জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, বিচারক আব্বাস উদ্দিনের বাসায় একটি অর্থ ও স্বর্ণালংকার  চুরি ও হত্যার হুমকির বিষয়ে একটি মামলা হয়েছে। গ্রিলের কাটা অংশ এবং ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী নিবিড়ভাবে তদন্ত চলছে।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে