স্বামীকে হত্যা মামলায় স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
১১ মার্চ ২০২৪, ১৩:২০ আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৩:২০

জয়পুরহাটের ক্ষেতলালের দুর্গাপুরে প্রেমের জেরে স্বামী জামিরুলকে হত্যা মামলায় স্ত্রী জোৎসনা বেগম (৩৭) ও তার প্রেমিক শাহিন মিয়াকে (৪৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।  

সোমবার (১১ মার্চ) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জোৎসনা বেগম ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দুর্গাপুর গ্রামের মোখলেছার রহমানের মেয়ে ও আটিদাশড়া গ্রামের বুলু মিয়ার ছেলে শাহিন মিয়া ওরফে বাবু। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্র নাথ মন্ডল।

মামলা সূত্রে জানা গেছে, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দুর্গাপুর গ্রামে জামিরুল ইসলাম তার স্ত্রী জোৎসনা বেগমকে নিয়ে শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন। জোৎসনা বেগম একই উপজেলার আটিদাশরা গ্রামের বুলুর ছেলে শাহিন মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি স্বামী জামিরুল জানতে পারলে তার স্ত্রী ও প্রেমিক মিলে ২০১৫ সালের ৯ নভেম্বর বিকাল ৩টায় হত্যা করে। ওই ঘটনায় নিহতের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে ওই দিনই ক্ষেতলাল থানায় মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ নজরুল ইসলাম ২০১৬ সালের ২ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আজ আদালতের বিচারক এ রায়ের আদেশ দেন।

মামলার সরকারি পক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্র নাথ মন্ডল,  গকুল চন্দ্র মন্ডল। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ কে এম মামুনুর রহমান সরদার।

/এফআর/
সম্পর্কিত
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
এক মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপংকরের জামিন বহাল
ভারতীয় নাগরিক রবিউল ৭ দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি