ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২৮ মার্চ ২০২৪, ২১:৪০আপডেট : ২৮ মার্চ ২০২৪, ২১:৪০

বগুড়ার শিবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফাহিমা আক্তার জাহানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের চাঁদার টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে। এজন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাবেক ও বর্তমান নারী ইউনিয়ন সদস্যরা বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

তবে অভিযুক্ত ফাহিমা আক্তার জাহান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেবো আমি।’

অভিযোগে জানা গেছে, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার উপজেলা নারী উন্নয়ন ফোরামের চাঁদার টাকা ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। নারী উন্নয়ন ফোরামের সদস্যদের (ইউপি সদস্য) না জানিয়ে প্রকল্প জমা দেন। এছাড়া স্বাক্ষর জাল করে নিজের স্বার্থ হাসিল করেছেন।’ 

সাবেক সংরক্ষিত ইউপি সদস্য বিউটি বেগম বলেন, ‘আমি নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আমার স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাৎ করেছেন। ওই টাকা ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়নি। প্রতিকার পেতে আমরা ৩০-৩৫ জন মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। এছাড়া বয়স্কভাতা, বিধবাভাতা দেওয়ার নামে অনেকের টাকা আত্মসাৎ করেছেন ফাহিমা আক্তার।’

শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু বলেন, ‘মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার নারী উন্নয়ন ফোরামের টাকা উত্তোলনের জন্য কিছু সংখ্যক নারীকে নিয়ে ডিসি অফিসে জনগণের অধিকার আদায়ের নাম অহেতুক অনশন করেছেন। নারী উন্নয়ন ফোরামের টাকা সরকারি কোষাগারে রক্ষিত থাকে। মহিলা ভাইস চেয়ারম্যান বারবার তার ব্যক্তিগত হিসাবে ওই টাকা নেওয়ার দাবি করেন; যা অযৌক্তিক।’

অভিযোগ প্রসঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফাহিমা আক্তার জাহান বলেন, ‘নারী উন্নয়ন ফোরামের চাঁদা আদায়ের টাকা, বিধবাভাতা ও বয়স্কভাতা আত্মসাতের যে অভিযোগ করা হয়েছে; তা অবাস্তব ও ভিত্তিহীন। আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবো।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে