চলন্ত ট্রেনে বানানো হলো ‘ওটি’, ফুটফুটে সন্তান জন্ম দিলেন নারী

রাজশাহী প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৪, ২০:৪৮ আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ২১:১২

খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের বগিতেই এক নারী সন্তান প্রসব করেছেন। সোমবার (৮ এপ্রিল) সকালে ট্রেনের ‘ঙ’ বগিতে এমন ঘটনা ঘটেছে।

ট্রেনে সন্তান প্রসব করা নারীর নাম স্বর্ণা আক্তার। বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার হুগরি পান্তাপাড়া গ্রামে। তার স্বামীর নাম ইয়াসিন আরাফাত।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এসব তথ্য নিশ্চিত করে জানান, ট্রেনটি তখন ঈশ্বরদীর কাছাকাছি এলাকায়। হঠাৎ ট্রেনের মধ্যেই স্বর্ণা আক্তারের প্রসবব্যথা শুরু হয়। ট্রেনের কনডাক্টর গার্ড তাপস কুমার দে ও অ্যাটেনডেন্ট ইমরান হোসেনের মাধ্যমে খবর পান গার্ড ইলিয়াস কবির সেলিম। তখন ট্রেনের মাইকে ঘোষণা দিয়ে কোনও চিকিৎসক থাকলে এ ব্যাপারে সহায়তা চাওয়া হয়। ঘোষণা শুনে এগিয়ে আসেন যাত্রী হিসেবে থাকা ডা. নাজনীন আক্তার।

এ সময় বগিতে থাকা অন্যান্য যাত্রীরা তাদের ব্যাগ থেকে বের করে দেন কাপড়। তা দিয়ে বগির ভেতরে ‘ওটি’ তৈরি করা হয়। এরপর ওই চিকিৎসকের তত্ত্বাবধানে ১০ মিনিটের মধ্যে ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দেন স্বর্ণা আক্তার। ট্রেনটি দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছালে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক নিজেই ছুটে যান উপহারসামগ্রী নিয়ে। তারপর রেলওয়ের অ্যাম্বুলেন্সে করেই নবজাতকসহ প্রসূতিকে একটি ক্লিনিকে পাঠানো হয়।

অসীম কুমার তালুকদার জানান, সন্তান প্রসবের জন্য স্বর্ণাকে রাজশাহীতেই একটি ক্লিনিকে আনা হচ্ছিল। তার সঙ্গে ছিলেন কয়েকজন নারী ও এক দেবর। আসার পথে ট্রেনের ভেতরই স্বর্ণা সন্তান প্রসব করেন। তারা যে ক্লিনিকে যেতেন রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সে করে সেখানে পাঠানো হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
চীনের হাইস্পিড ট্রেনে বিলাসবহুল ভ্রমণ, টিকিটের দাম কত?
ট্রেনের টিকিট কেনায় রেলওয়ের সতর্কবার্তা
ফিনল্যান্ডের ‘সান্তা ক্লজ এক্সপ্রেস’ ট্রেনের কেবিনেই ব্যক্তিগত বাথরুম, ভাড়া কত?
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক