তুলশীগঙ্গা নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৪, ১৪:০২ আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৪:০২

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী তুলশীগঙ্গা নদী থেকে জনি হোসেন (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে। রবিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বটতলী তুলশীগঙ্গা নদী ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে স্বজনেরা বাড়ি নিয়ে গেলে সেখান থেকে পুলিশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জনি হোসেন ক্ষেতলাল উপজেলার দাশড়া ফকির পাড়া এলাকার আলী আকবর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তুলশীগঙ্গা নদীর ব্রিজের নিচে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে যান। পুলিশ পরে বাড়ি থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে খবর পাই, বটতলী তুলশীগঙ্গা নদভর ব্রিজের নিচে একটি লাশ পড়ে আছে। সেখানে পুলিশ পৌঁছানোর আগেই বাড়িতে নিয়ে যায়। পরে বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে মৃত্যু রহস্য। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি