রাজশাহীতে ড্রেন থেকে গলিত লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
২২ মে ২০২৪, ২৩:২৯আপডেট : ২২ মে ২০২৪, ২৩:২৯

রাজশাহী নগরীর ড্রেন থেকে অজ্ঞাত এক গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মে) রাত ৮টার দিকে নগরীর নগরপাড়া এলাকার ড্রেন থেকে লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতলের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন। তিনি বলেন, ‘নগরপাড়া এলাকায় কয়েকজন শিশু খেলা করেছিল। তাদের মধ্যে একজন কঙ্কালসদৃশ বস্তু দেখতে পায়। এরপর শিশুরা বড়দের ডেকে নিয়ে আসে। তারা এসে লাশ বুঝতে পেরে পুলিশকে খবর দিলে সেখান থেকে উদ্ধার করা হয়।’

ওসি এমরান হোসেন বলেন, ‘লাশটি দেখে মনে হচ্ছে কয়েক সপ্তাহ আগের। এটি অর্ধগলিত বলা যায় না। শুধু হাড়গুলো আছে। কঙ্কালে পরিণত হয়েছে। যে ড্রেনে পাওয়া গেছে সেটির গভীরতা অনেক। নারী নাকি পুরুষ তা নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হত্যাকাণ্ড কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।’

/এএম/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান