এক উপজেলার ৪৫ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

বগুড়া প্রতিনিধি
১৫ জুলাই ২০২৪, ১৮:৫৬আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৮:৫৬

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বিপদসীমার ওপরে থাকায় এখনও ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি রয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানে ১১ দিন পাঠদান বন্ধ আছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নদীতে পানি কমতে শুরু করায় বিপদসীমার নিচে আসতে শুরু করেছে। তাই শিগগিরই পাঠদান কার্যক্রম শুরু করা হবে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্র ও খোঁজ নিয়ে জানা গেছে, প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে পানি বাড়তে শুরু করে। গত ৪ জুলাই নদীতে পানি বিপদসীমা অতিক্রম করে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে প্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম স্থগিত করা হয়।

পানিবন্দি হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো হলো- চর আগ বোহাইল, পৌতিবাড়ি, চর মাঝিরা, চর মাজবাড়ি, নয়াপাড়া, চকরথিনাথ, বয়রাকান্দি, ঘুঘুমারি, ঘুঘুমারি দক্ষিণপাড়া, কেষ্টিয়ার চর, পাকুরিয়ার চর, বেনীপুর, চর দীঘাপাড়া, ময়ূরের চর, গজারিয়া, কাশিরপাড়া, কুড়িপাড়া, চরবাটিয়া, চর চালুয়াবাড়ি, পার দেবডাঙ্গা, দক্ষিণ হাটবাড়ি, নিজতিতপরল, করমজাপাড়া, শিমুলতাইড়, ধলির কান্দি, ভাঙ্গড়গাছা, বহুলা ডাঙ্গা, বিরামের পাঁচগাছি, আউচারপাড়া, উল্লাডাঙ্গা, চর দলিকা, মানিকদাইড়, বেড়া পাঁচবাড়িয়া, ধারাবর্ষা, চর ডাকাত মারা, চর কর্ণিবাড়ি, দক্ষিণ শংকরপুর, শংকরপুর, পাকেরদহ ও উত্তর টেংরাকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মাধ্যমিক বিদ্যালয়গুলো হলো- উত্তর টেংরাকুড়া উচ্চ বিদ্যালয়, আওচারপাড়া উচ্চ বিদ্যালয়, বোহাইল উচ্চ বিদ্যালয়, জামথল উচ্চ বিদ্যালয় এবং শোনপচা উচ্চ বিদ্যালয়।

এ ছাড়া গত কয়েকদিন আগে চালুয়াবাড়ি ইউনিয়নের শিমুলতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙনের শিকার হয়। ফলে বিদ্যালয়টি নিলাম দিয়েছে স্থানীয় প্রশাসন। এ বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম এখন অন্যত্র চালানো হচ্ছে।

এদিকে কয়েকদিন ধরে পানি কমতে শুরু করেছে। সোমবার বিকাল ৩টার দিকে যমুনা নদীর মথুরাপাড়া পয়েন্টে পানি বিপদসীমার দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। মঙ্গলবার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে বলে আশা করা হচ্ছে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, পানিবন্দি হওয়ার কারণে উপজেলার ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পানি কমতে শুরু করেছে; শিগগিরই পাঠদান শুরু করা হবে। এর আগে প্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ছাদভর্তি ফল-সবজি, উৎসাহিত হচ্ছেন অন্যরা
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী