গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ আটক ৬

নাটোর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৭

নাটোরে গৃহবধূকে ধর্ষণে জড়িত অভিযোগে ছয় জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিংড়ায় ধর্ষণের ঘটনাটি ঘটেছে। বুধবার অভিযান চালিয়ে ওই ছয় জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো- সিংড়ার একটি ইউনিয়ন যুবদল সদস্য নাজমুল হোসেন, রাকিব হোসেন, গোপাল চন্দ্র, মমিন হোসেন, মো. বুদ্দু ও শহিদুল ইসলাম। তারা সবাই সিংড়া উপজেলার বাসিন্দা।

সিংড়া থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাকিব ওই গৃহবধূকে এক পোশাকশ্রমিকের ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণ করে। সে চলে যাওয়ার পর রুহুল আমিন নামের এক যুবক একই স্থানে ওই গৃহবধূকে ধর্ষণ করে। সে ওই গৃহবধূকে গোপাল চন্দ্র নামের এক গ্রাম পুলিশের হেফাজতে রেখে চলে যায়। রাত ২টার দিকে নাজমুল ইসলাম, মোমিন হোসেন ও সাদ্দাম হোসেন হঠাৎ ওই ঘরে গিয়ে গোপাল চন্দ্র ও ওই গৃহবধূকে আপত্তিকর অবস্থায় আটক করে। তারা তাদের ছবি ও ভিডিও ধারণ করে এবং মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা না দেওয়ায় ১০০ টাকার নন-জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে তাদের স্বাক্ষর নেয়। সেখান থেকে গৃহবধূকে তুলে নির্জন ঘরে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ভোরে ওই গৃহবধূর স্বামী ও তার এক বন্ধু তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

বুধবার সকালে ভুক্তভোগী গৃহবধূ ধর্ষণের অভিযোগে সিংড়া থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ দিনভর অভিযান পরিচালনা করে আসামিদের আটক করে।

আটক নাজমুল হোসেন সিংড়ার একটি ইউনিয়ন যুবদলের সদস্য বলে নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাদির আলিম। তিনি বলেন, ‘ঘটনাটি শুনেছি, যদিও বিষয়টি ব্যক্তিগত, তবু এ ব্যাপারে মামলা হলে নাজমুলের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সিংড়া থানার পরিদর্শক আকবর আলী বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী আট জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলা হিসেবে নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের মধ্যে ছয় জনকে আটক করা হয়েছে। বাকি দুজনকে আটকের চেষ্টা চলছে।

/এএম/এস/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী