পলকের অনুসারীদের হামলার অভিযোগে মামলায় গ্রেফতার ৪ আ.লীগ নেতা

নাটোর প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৪, ১৮:২০ আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৮:২০

বিএনপির করা নির্বাচনি প্রচারণায় হামলার অভিযোগে মামলায় গ্রেফতার হয়েছেন নাটোরের সিংড়া উপজেলার ৪ আওয়ামী লীগ নেতা। গতকাল মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক।

এর আগে, ২০১৮ সালে নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে এমপি প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনি প্রচারণায় বের হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওই সময় রাখালগাছা বাজারে তাদের হামলা চালানোর অভিযোগ ওঠে তৎকালীন আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের অনুসারীদের বিরুদ্ধে।

ওই হামলায় ৮-১০ জন আহত হলেও সে সময় মামলা করতে পারেনি বিএনপি। সম্প্রতি ওই ঘটনায় তাজপুর ইউনিয়ন যুবদল নেতা হাবিবুর রহমান বাদী হয়ে ১৪ জনের নামসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আওয়ামী লীগের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, সদস্য আদেশ আলী সরদার এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সঞ্জয় কুমার সাহা।

সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ জানান, গত রাতে ওই আসামিদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম