রাজশাহীতে শুরু হলো মাসব্যাপী বাণিজ্য মেলা

রাজশাহী প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৪, ২২:২০আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ২২:২০

রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে নগর ভবনের গ্রিনপ্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর মেলার উদ্বোধন করেন। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, বাণিজ্য মেলায় ৪৭টি স্টলের মধ্যে ক্রোকারিজ সামগ্রী, খাদ্য সামগ্রী, তাঁত বস্ত্র, গার্মেন্টস, ভ্যারাইটি, গিফট কর্নার, খেলনা ছাড়াও ছোট সোনামণিদের বিনোদনে নাগরদোলাসহ তিনটি রাইডস রয়েছে। মেলা প্রাঙ্গণ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে রাজশাহীতে মেলার এ আয়োজন। অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। নারী উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টিতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখে। ফলে নিজেদের উৎপাদিত পণ্যের বাজার বিস্তৃতি লাভ করে। ক্ষুদ্র উদ্যোক্তারা শুধু নিজেদের জন্য নয়, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখেন। নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে তারা কর্মকাণ্ড অব্যাহত রাখেন। এজন্য তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। কর্মসংস্থান সৃষ্টিসহ এ অঞ্চলের ব্যবসা বাণিজ্য প্রসারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে।’

অনুষ্ঠানে সিটি করপোরেশনের সচিব মো. মোবারক হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান, উপসচিব তৈমুর হোসেন ও সহকারী সচিব শমসের আলী উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
বাণিজ্য মেলায় ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি
বাণিজ্য মেলার শেষ দিন আজ
ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা, বেড়েছে বেচাকেনা
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি