আলু নিয়ে সিন্ডিকেট, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ২৩:০০ আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ২৩:০০

জয়পুরহাটের ক্ষেতলালে বীজ আলু সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দিনভর ক্ষেতলাল উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অতিরিক্ত মূল্যে বীজ আলু ও সার বিক্রির অপরাধে পাঁচ ব্যবসায়ীকে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করে আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আদালত পরিচালনার সময় উদ্ধার করা ১১৫ বস্তা বীজ আলু ন্যায্যমূল্যে কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুন আরা।

অতিরিক্ত মূল্যে বীজ আলু বিক্রির অভিযোগে উপজেলার ইটাখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বীজ ডিলার ওসমান উজ জামানকে ৫০ হাজার ও মাসুদকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম।

অপরদিকে একই অভিযোগে উপজেলার শালবন গ্রামের শাহিনুরকে বীজ আলু লুকিয়ে রেখে কৃত্রিম সংকট তৈরির অপরাধে ১০ হাজার, চৌমুনী বাজারের মেসার্স কৃষি ট্রেডার্সের ম্যানেজার আলমকে ৫ হাজার ও ভাসিলা বাজারের সার ব্যবসায়ী আব্দুর রউফকে নিজ বাড়িতে সার রেখে উচ্চমূল্যে বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুন আরা।

এ সময় উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান, জয়পুরহাট জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসিবুল হক সানজিদ, শাহিনুর ইসলাম, হাসিব রহমানসহ সাধারণ ছাত্ররা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুন আরা বলেন, কৃষকদের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে তিনটি জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন ধারায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম বলেন, কৃষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অভিযোগ ও সহায়তায় কয়েকটি জায়গায় আমি ও সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। আমি দুই বীজ আলুর ডিলারকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করেছি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
বাসি খাবার-পোড়া তেল, উত্তরায় রেস্টুরেন্টে জরিমানা
ছাত্রকে কান ধরিয়ে ওঠবস যুবদল নেতাকে স্কুলের কক্ষে আটকে রাখলো শিক্ষার্থীরা, পরে ৩ মাসের জেল
খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি