সাক্ষী হওয়ায় ধারালো অস্ত্র নিয়ে শিক্ষার্থীকে ধাওয়া, থানায় অভিযোগ

নাটোর প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৪ আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৪

নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের জামতৈল গ্রামে সমবয়সী দুই গ্রুপের দ্বন্দ্বের সাক্ষী হওয়ায় ধারালো অস্ত্র নিয়ে নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধাওয়া করার অভিযোগ উঠেছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে এটি নিয়ে থানায় অভিযোগ করেন ভুক্তভোগীর দাদি।

ওই শিক্ষার্থীর নাম আসিফ আসলাম (১৭)। সে নাটোর টেকনিক্যাল স্কুলে নবম শ্রেণিতে পড়ে। তার বাবার নাম ইসহাক আলী। তিনি পেশায় একজন সাংবাদিক।

নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মোনায়েম হোসেন লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষার্থীর বাবা সাংবাদিক ইসহাক আলী জানান, সম্প্রতি ওই গ্রামে সমবয়সী দুই গ্রুপে দ্বন্দ্ব হয়। ওই ঘটনায় সাক্ষ্য দিতে তার ছেলে রাজি হওয়ায় একই গ্রামের হাসেন ব্যাপারীর ছেলে আব্দুল মালেক ক্ষুব্ধ হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তার বাড়ির সামনে ছেলেকে চাপাতি নিয়ে ধাওয়া করে মালেকসহ তার কয়েকজন অনুসারী। এই ঘটনায় আসিফের দাদি সালেহা বেগম (৬০) থানায় লিখিত অভিযোগে দিয়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি