নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো ৩ রঙমিস্ত্রির

নওগাঁ প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৪, ২০:৫৫ আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ২০:৫৫

নওগাঁর মান্দায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন রং মিস্ত্রীর নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী-চৌবাড়িয়াহাট আঞ্চলিক সড়কের বাঁকাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল হোসেন, কালুশহর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম ও মান্দা থানার সতিহাট এলাকার বাসিন্দা নুর আলম।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তিন জন পেশায় রঙমিস্ত্রি। প্রতিদিনের মতো তারা কাজ শেষ করে মান্দা উপজেলার চৌবাড়িয়াহাট এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা দুজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাদেরও মৃত্যু হয়।

ঘটনা সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম