গ্রেফতারের দুই দিন পর বাবার মৃত্যু, হাতকড়া নিয়ে জানাজায় যুবলীগ নেতা

রাজশাহী প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৪, ১৫:০৪ আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৫:০৪

রাজশাহীর বাঘা উপজেলায় আবুল কালাম আজাদ (৪৫) নামের এক যুবলীগ নেতা তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নেন। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে রাত ৮টার দিকে জানাজায় অংশ নেন তিনি। এ সময় তার হাতে হাতকড়া পরানো ছিল।

জানা গেছে, আবুল কালাম আজাদের বাড়ি উপজেলার বাঘার আড়ানী পৌর এলাকার শাহাপুর গ্রামে। তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। এর আগে, গত বুধবার সকালে একটি মামলায় তাকে গ্রেফতার করে বাঘা থানা পুলিশ। গ্রেফতারের দুই দিন পরই তার বাবা আজাহার আলী (৭০) মারা যান।

আবুল কালাম প্যারোলে মুক্তি পাওয়ার পর তাকে কড়া পুলিশ পাহারায় বাঘার আড়ানী ঈদগাহ ময়দানে আনা হয়। এরপর জানাজা শেষে তার বাবার দাফন সম্পন্ন হলে আবার তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আবুল কালাম আজাদের পক্ষে জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর একটি লিখিত আবেদন করেন রাজশাহীর জজ কোর্টের আইনজীবী মোমিনুল ইসলাম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র সহকারী কমিশনার রিয়াকত সালমান জুডিশিয়াল শাখা, জেলা প্রশাসকের কার্যালয় স্বাক্ষরিত একটি পরিপত্রের মাধ্যমে তিন ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘কারাগার থেকে প্যারোলে মুক্তি পাওয়ার পরে নিয়মতান্ত্রিকভাবে তাকে সব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে তাকে তার বাবার জানাজায় নিয়ে আসা হয়। জানাজা শেষে আবার তাকে কারাগারে নেওয়া হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
গভীর রাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি