এক উপজেলার পৃথক স্থান থেকে দুই লাশ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৪, ১৭:২৩ আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:২৩

জয়পুরহাটের কালাই উপজেলার বলিগ্রামে পুকুর পাড় থেকে ও হাতিয়র গ্রাম থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিগ্রাম পশ্চিম পাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে রজব আলীর (৬০) ও দুপুরে একই উপজেলার হাতিয়র গ্রাম থেকে মেহেদী হাসান (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত রজ্জব আলী মাত্রাই ইউনিয়নের সিলিমপুর গ্রামের মৃত-জব্বার আলীর ছেলে। তিনি বলিগ্ৰাম গ্রামের জনৈক সাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তির পুকুরে পাহারাদার হিসেবে দায়িত্বরত ছিলেন। আর মেহেদী হাসান কালাই উপজেলার হাতিয়র গ্রামের বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রজ্জব আলী দিনের বেলায় একটি ভ্যানগাড়ি চালাতেন এবং রাতে বলিগ্ৰাম এলাকার একটি পুকুরে পাহাড়াদারের কাজ করতেন। স্থানীয় লোকজন সকালে কৃষি কাজ করতে বলিগ্ৰাম মাঠে গিয়ে রজ্জব আলীর লাশ দেখতে পান। এরপর তারা বিষয়টি কালাই থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অপরদিকে কালাই উপজেলার হাতিয়র গ্রামে আজ দুপুর ১টার দিকে মেহেদির নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

কালাই থানার ওসি জাহিদ হোসেন বলেন, রবিবার সকালে ও দুপুরে পৃথক স্থান থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। উভয় ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। উভয় ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।

/এফআর/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি