নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো তিন বন্ধুর

নাটোর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৫, ১৩:৫৯আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৪:৪৪

নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান গ্রামে পাবনা-ঢাকা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতন সরকারের ছেলে স্বপন (১৯), এবং সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যান। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে থাকলেও চালক-হেলপারকে আটক করা যায়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
বিদ্যুতের খুঁটি পড়ে বিহারের মন্দিরে হুড়োহুড়ি, প্রাণ গেল ৭ জনের
ইউএনও কার্যালয়ে ভাঙচুর ও সাংবাদিক লাঞ্ছনা: ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার 
ভাঙা সাইকেল আর দিনমজুরির পথ পেরিয়ে ফারিহা আজ ‘দেশসেরা ফুটবলার’  
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস