জয়পুরহাটের সেই মাঠেই অনুষ্ঠিত হলো মেয়েদের ফুটবল ম্যাচ

জয়পুরহাট প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৯ আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৯

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রমীলা ফুটবল ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে প্রমীলা ফুটবল ম্যাচে শুরু হয়েছে।

খেলায় জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল দল বনাম ঢাকা জেলা প্রমীলা ফুটবল দল অংশগ্রহণ করে। খেলায় ঢাকা প্রমীলা ফুটবল দলকে ১ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে জয়পুরহাট প্রমীলা ফুটবল দল। প্রথমার্ধে দেওয়া গোলই জয়পুরহাটের জয় এনে দেয়।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি বিকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয়ে নারী ফুটবল টুর্নামেন্টের আগের দিন খেলার মাঠে হামলা চালিয়ে টিনের ঘেড়া ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। ওই ঘটনায় বন্ধ হয়ে যায় নারীদের এই ফুটবল টুর্নামেন্ট। বিষয়টি নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। গঠিত হয় দুটি তদন্ত কমিটি। তবে বন্ধ হওয়া সেই ম্যাচটি আর হয়নি।

এদিন আক্কেলপুর উপজেলা প্রশাসন আয়োজিত এ খেলায় সভাপতিত্ব করেন ইউএনও মনজুরুল আলম। প্রধান অতিথি হিসেবে বিকাল ৪টায় জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী খেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব।

আরও উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রাশেদুল ইসলাম সবুজ প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি