রাজশাহী কেন্দ্রীয় কারাগারে গরম পানিতে দগ্ধ কয়েদির হাসপাতালে মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৯

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে গরম পানিতে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

মৃত কয়েদি হলেন- শ্রী বিপুল কুমার (৩৩)। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর থানার লক্ষ্মীপুর ভান্ডারপুর এলাকার শ্রী সুনীল চন্দ্র সরকারের ছেলে। তিনি নওগাঁ সদর থানার ২০১০ সালের একটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস জানান, বিপুল গত ১০ ফেব্রুয়ারি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রান্না করার সময় পা পিছলে ফুটন্ত গরম পানিতে পড়ে দগ্ধ হন। গুরুতর অবস্থায় কারা কর্তৃপক্ষ উদ্ধার করে তাকে রামেক হাসপাতালের বার্ন ইউনিটের ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনীন বলেন, ‘বিপুলের শরীরের ২০ শতাংশ বার্ন ছিল। তাকে আমরা ঢাকায় রেফার্ড করেছিলাম। হাসপাতাল কর্তৃপক্ষ একটি অ্যাম্বুলেন্স ব্যবস্থাও করেছিল। তবে তার আগেই তার মৃত্যু হয়।’

এ বিষয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায় বলেন, ‘একজন কয়েদি মেডিক্যালে মারা গেছেন।’ তবে এ বিষয়ে আর কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি