সেতুর নিচে কচুরিপানার ভেতরে নিখোঁজ চাচা-ভাতিজার লাশ 

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ মার্চ ২০২৫, ২০:৪১ আপডেট : ২০ মার্চ ২০২৫, ২০:৪১

নিখোঁজের চার দিন পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সেতুর নিচ থেকে চাচা-ভাতিজার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর ভেড়ারদহ সেতুর নিচে খালের মধ্যে কচুরিপানার ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বৈকুণ্ঠপুর গ্রামের তোতা শেখের ছেলে হৃদয় শেখ (১৮) ও একই গ্রামের বদিউজ্জামান শেখের ছেলে রিয়াজ শেখ (২২)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে স্থানীয় বৈকুন্ঠপুর বাজার থেকে চাচা-ভাতিজা নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি স্বজনরা। এ ঘটনায় ১৭ মার্চ রায়গঞ্জ থানায় নিখোঁজের জিডি করে তাদের পরিবার। বৃহস্পতিবার বিকালে স্থানীয়রা ভেড়ারদহ সেতুর নিচে দুটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়। 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১৭ মার্চ নিহতদের পরিবার থানায় নিখোঁজের ডায়েরি করেছিলেন। এরই মধ্যে লাশগুলো উদ্ধার করা হলো। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/এএম/
সম্পর্কিত
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
তারেক সাঈদকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ ট্রাইব্যুনালের
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি