শ্যালকের হাঁসুয়ার কোপে বোনের স্বামী নিহত

রাজশাহী প্রতিনিধি
২২ মার্চ ২০২৫, ১৩:৪৬আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৩:৪৬

রাজশাহীতে শ্যালকের হাঁসুয়ার কোপে বোনের স্বামী নিহত হয়েছেন। ঘটনার পর শ্যালক পালিয়ে গেছেন। শনিবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে মহানগরীর নওদাপাড়া কালুর মোড়ে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রুহুল আমিন (৪০)। তিনি নওদাপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। অভিযুক্ত শ্যালকের নাম মিন্টু (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে শাহমখদুম থানার ওসি মাসুমা মোন্তাকিম জানান, রুহুল আমিনের শ্বশুরের জমির মাপ চলছিল। এ সময় তারা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। দ্বন্দ্বের এক পর্যায়ে শ্যালক মিন্টু হাঁসুয়া দিয়ে রুহুল আমিনের গলাতে কোপ দেন। ঘটনাস্থলে রুহুল আমিনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘটনার পরপর শ্যালক মিন্টু পালিয়ে গেছে। আমি নিজে ঘটনাস্থলে এসেছি। রুহুল আমিনের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী