বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় আসামি শতাধিক

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ মার্চ ২০২৫, ১৮:২৫আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৮:২৫

সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলের আয়োজন করা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত এক ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

ঘটনার চার দিন পর শনিবার সকালে নিহত কবির হোসেনের বড় ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে মামলাটি করেন বলে জানান এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) রাজু কামাল।

মামলায় ২৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জু শিকদার, একই কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিঠু মীর, একই ইউনিয়ন বিএনপির সদস্যসচিব কালাম শিকদার, থানা যুবদলের আহ্বায়ক ফারুক শিকদার, থানা ছাত্রদলের আহ্বায়ক সোহাগ শিকদার, থানা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম এবং সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি জাবেদ আলী।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এনায়েতপুর উপজেলার সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে ইফতার আয়োজন করা হয়। সেখানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার রাত ৮টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেনের মৃত্যু হয়। ২৮ বছর বয়সী কবির চাঁদপুর গ্রামের ফজল হকের ছেলে।

এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে বুধবার রাতে এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও একই কমিটির সাবেক সদস্যসচিব মঞ্জু শিকদারের সব পদ স্থগিত করেছে জেলা কমিটি। পাশাপাশি ঘটনাটি তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি