সিরাজগঞ্জে তেলবাহী ট্যাংকলরির চাপায় অটোরিকশার চালকসহ দুজন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৫, ১৯:০১ আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৯:০১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তেলবাহী ট্যাংকলরির চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার যাত্রী আহত হয়েছেন। তাদের সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়ার পূর্বদেলুয়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের আবদুল আজিজের ছেলে অটোরিকশাচালক শরিফুল ইসলাম (৩৫) ও উল্লাপাড়ার ডুবডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আবদুল মমিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে উল্লাপাড়ায় যাচ্ছিল। উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া সেতু এলাকায় পৌঁছালে শাহজাদপুর থেকে ছেড়ে আসা একটি ট্যাংকলরি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে চালকসহ ছয় জন আহত হন। আহতদের হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

/এএম/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম