পুলিশের সহকারী উপপরিদর্শকের বাড়িতে চুরি

রাজশাহী প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ২১:০৬ আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ২১:০৬

রাজশাহীর বাঘায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল আসেকিন রিপনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আশরাফুল আসেকিন রিপন মৃত মকবুল হোসেনের ছেলে।

তিনি সারদা পুলিশ একাডেমিতে সহকারী উপপরিদর্শক হিসেবে (এএসআই) হিসেবে কর্মরত আছেন। তার স্ত্রী ফেরদৌসী বেগম স্থানীয় দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার বাড়ি থেকে হাতের দুটি স্বর্ণের বালা, একটি চেইনের লকেট ও এক জোড়া রুপার তোড়া এবং নগদ টাকা চুরি হয়েছে।

এ বিষয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল আসেকিন রিপনের ভাই হোসেন আল ইমাম স্বপন বলেন, ‘ফাঁকা বাড়ি পেয়ে রাতে বাড়ির উত্তর দিকের রান্নাঘরের গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে ৬০ হাজার টাকা মূল্যের হাতের দুটি স্বর্ণের বালা, একটি চেইনের লকেট ও এক জোড়া রুপার তোড়া এবং নগদ টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ‘চুরির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরি, জানাজানির পর ২৭ প্যাকেট ফেরত
হাতিরঝিলে বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টা, হাতেনাতে আটক ৩
দুই দিন ধরে বিদ্যুৎহীন, অন্ধকারে ৭০ পরিবার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি