মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে হত্যা

রাজশাহী প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, ১১:২৭আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১১:২৭

রাজশাহী মহানগরীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে ইট দিয়ে আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। মহানগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আকরাম হোসেন (৪৫)। তিনি পেশায় বাসচালক। নিহত আকরাম রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এবং তালাইমারি এলাকার আজাদ হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, আকরাম হোসেনের মেয়েকে এলাকার কয়েকজন বখাটে উত্ত্যক্ত করতেন। এ ঘটনার প্রতিবাদ করেন। এর পরিপ্রেক্ষিতে উত্ত্যক্তকারীরা বাড়িতে এসে হুমকি দেয়। এরপর বুধবার রাতে আকরামকে ইট দিয়ে আঘাত করে আহত করে উত্ত্যক্তকারীরা। 

আহত আকরামকে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।

এলাকার নান্টু, বিশাল ও রতনসহ বেশ কয়েকজন এ হামলার সঙ্গে জড়িত বলে দাবি করেন নিহতের পরিবারের সদস্যরা।

এ বিষয়ে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক হাসান বলেন, তালাইমারি শহীদ মিনারের পাশে বখাটেদের হামলায় আহত হন আকরাম হোসেন। পরে তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী