মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা: যুবক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ২২:০৯আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ২২:৪১

রাজশাহী নগরীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম আলী (৪৫) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত যুবকের নাম রুমেল (২৫)। তিনি তালাইমারী এলাকার রেজাউল ইসলামের ছেলে। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় রুমেল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি তদন্তপ্রাপ্ত আসামি। তাকে আদালতে চালান দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিতে নগরীর তালাইমারি শহীদ মিনায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম আলীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এ সময় তার ছেলে ইমাম হাসান অনন্ত আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আকরাম আলীকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের ছেলে ইমাম হাসান অনন্ত বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় সাত জনসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের