দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবলীগের কর্মী আহত

রাজশাহী প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, ২৩:৫৪আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ২৩:৫৪

রাজশাহীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবলীগের কর্মী রবিউল ইসলাম রবি (৪০) আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নগরের ২৪ নম্বর ওয়ার্ডের খড়বোনার গাড়োয়ানপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত রবি রাজশাহী নগরের বিনোদপুর বাজার এলাকার আজিজুল ওরফে হাবলের ছেলে ও রাজশাহী সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মচারীও। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালিয়া মডেল থানার গাড়োয়ানপাড়ায় রবি ভাড়া বাসায় থাকতেন। বাড়ির সামনে রাত সাড়ে ৮টার দিকে চার-পাঁচ জন মোটরসাইকেলে এসে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তার বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়। দুর্বৃত্তদের মুখে রুমাল বাঁধা ও মাথায় হেলমেট ছিল। পরে আহত অবস্থায় রবিকে রামেক হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘তার পায়ে গুলি লেগেছে। রামেক হাসপাতালের অপারেশন থিয়েটারে আছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।’

/এএম/
সম্পর্কিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের 
সর্বশেষ খবর
আরও ‘ছোট হচ্ছে’ নিম্নবিত্তের বনরুটি
আরও ‘ছোট হচ্ছে’ নিম্নবিত্তের বনরুটি
ইংল্যান্ড-পাকিস্তানের টেস্ট সিরিজে দুজন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ কেন?
ইংল্যান্ড-পাকিস্তানের টেস্ট সিরিজে দুজন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ কেন?
মানবপাচারকারীর ২০ আস্তানা গুঁড়িয়ে দিলো বিজিবি-পুলিশ
মানবপাচারকারীর ২০ আস্তানা গুঁড়িয়ে দিলো বিজিবি-পুলিশ
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল