হাসিনা ও আ.লীগ বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম করতে পারে না: সারজিস

বগুড়া প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫, ২০:১৪আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ২১:৫০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘খুনি ফ্যাসিস্ট হাসিনা ও তার দল আওয়ামী লীগের সব সন্ত্রাসীকে নিয়ে এমন একটি গণহত্যা হয়েছে- আমরা তাদের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে দাঁড়িয়েছি। আওয়ামী লীগ শুধু পিলখানা হত্যাকাণ্ড নয়; শুধু হেফাজতের হত্যাকাণ্ড নয়, শুধু ২৪ জুলাইয়ে হাজারের অধিক ভাইবোনকে খুন করেনি বরং আওয়ামী লীগ নির্বিচারে নামে-বেনামে অসংখ্য মানুষকে গুম খুন করেছে।’

তিনি বলেন, ‘খুনি হাসিনা ও তার সন্ত্রাসী প্ল্যাটফর্ম আওয়ামী লীগ বাংলাদেশে কোনও রাজনৈতিক কার্যক্রম করতে পারে না। আওয়ামী লীগ শুধু রক্তের ওপর দাঁড়িয়ে ছিল ব্যাপারটি এমন নয়, গোটা দেশে জেলার, ব্যক্তির ও দলের নাম ধরে বৈষম্য করেছে।’

বুধবার (৩০ এপ্রিল) বিকালে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সমাবেশে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘আওয়ামী দালালদের বিচারের আওতায় আনতে হবে। খুনিদের বিচার হওয়ার আগে কীভাবে আওয়ামী লীগের নাম নেওয়া হয়। খুনি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ দেশে কোনও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে না। ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।’

এনসিপির কেন্দ্রীয় সংগঠক যুথী অরণ্য প্রীতির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদী, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম পলক, আবদুল্লাহ আল মুহিন, নাজমুল হক, জেলা সংগঠক আহমেদ সাব্বির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা সদস্য সচিব সাকিব খান, ওয়ারিয়র্স জুলাইয়ের আহ্বায়ক মুশফিক, ‘শহীদ’ সেলিম মাস্টারের ভাই উজ্জ্বল হোসেন ও জুনায়েদ আহমেদ রাতুলের ভগ্নিপতি আমীর হামজা প্রমুখ।

সমাবেশ শেষে সারজিস আলমের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
এক মন্তব্যের জন্য সরকারি কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ, কী লিখেছেন?
বিএনপির সভায় ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা
সর্বশেষ খবর
চট্টগ্রামে ৬ দিনে ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত
চট্টগ্রামে ৬ দিনে ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত
সিলেটে যে কারণে এত বড় দুর্ঘটনা, যা বলছেন প্রত্যক্ষদর্শীরা
সিলেটে যে কারণে এত বড় দুর্ঘটনা, যা বলছেন প্রত্যক্ষদর্শীরা
পাঁচ মাসেই সরকার পতনের আহ্বান: গণতন্ত্র কী বলে? 
পাঁচ মাসেই সরকার পতনের আহ্বান: গণতন্ত্র কী বলে? 
জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা