পত্নীতলায় ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
১৮ মে ২০২৫, ১৩:৪৩ আপডেট : ১৮ মে ২০২৫, ১৩:৪৩

নওগাঁর পত্নীতলার সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি।

রবিবার (১৮ মে) সকালে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ (রবিবার) ভোরে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি এলাকার কালুপাড়া বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আইয়ুব আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭১/৭-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদীঘি গ্রামের মাঠ থেকে ৬০৯ বোতল ভারতীয় ফেনসিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফেনসিডিল সিজার  মূল্য আনুমানিক ২ লাখ ৪৩ হাজার টাকা। 

পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘নওগাঁ এবং জয়পুরহাট সীমান্তে গরু-মাদক পাচারসহ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দোকানের শাটার কেটে ৯৪ ফোন চুরি, বাসে পালানোর সময় গ্রেফতার ৮
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
৩ হাজার কোটি রুপির বেশি মূল্যের মাদক চোরাচালান রুখে দিলো ভারত, ৫ পাকিস্তানি আটক 
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি