মামলার এক মাস পর ‘অপহৃত’ স্কুলছাত্রী উদ্ধার, দুজন গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১৯ মে ২০২৫, ১৪:১৭আপডেট : ১৯ মে ২০২৫, ১৪:১৭

রাজশাহীতে অপহরণের শিকার নবম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৮ মে) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেফতার করে র‌্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল।

গ্রেফতার দুজন হলেন- নাটোর সদর উপজেলার লোচনগর খামারপাড়া গ্রামের জহুরুল ইসলাম (৫৫) ও একই গ্রামের আব্দুল্লাহ আল মুবিন ওরফে আকাশ (২৯)। সোমবার (১৯ মে) দুপুরে র‌্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, ওই কিশোরীর সঙ্গে আসামি আকাশের পূর্বপরিচয় ছিল। এরই সূত্র ধরে গত ১৩ এপ্রিল দুপুরে রাজশাহীর বিনোদপুর এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে গত ১৮ এপ্রিল রাজশাহীর মতিহার থানায় একটি অপহরণ মামলা করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব-৫-এর একটি বিশেষ দল অপহরণকারীদের গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় রবিবার রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে অপহরণ মামলার মূল হোতা আকাশ এবং ৩ নম্বর আসামি জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ওই কিশোরীকেও উদ্ধার করা হয়। পরে তিন জনকেই মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি