ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মৃত্যু

পাবনা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪১

পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন বাবা-মা দুজনেই। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী শহরের আলহাজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মৃত টুনি মালিথার ছেলে আনোয়ার মালিথা (৪০) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আনোয়ার মালিথার বড় ছেলে সিয়াম হোসেনের বিয়ের দিন ছিল। এই উপলক্ষে বুধবার বিকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঈশ্বরদী বাজারে বিয়ের বাজার করতে যান আনোয়ার। বাজার করা শেষে বাড়ি ফেরার পথে আলহাজ মোড় এলাকায় পৌঁছালে নতুনহাট থেকে ঈশ্বরদী শহরমুখী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বপ্না খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত আনোয়ার মালিথাকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

ওসি আসাদুর রহমান বলেন, ‌‘দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। কোনও অভিযোগ না থাকায় এবং মানবিক কারণে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
বাবা আসবেন ভেবে অপেক্ষায় ছোট্ট জুই, এলো নিথর দেহ
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
ডিজিটাল নিবন্ধনে বিয়ে নিয়ে জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
সংসদে এমপিদের বলার অধিকার রক্ষা করা জরুরি: ডা. শফিকুর রহমান
সংসদে এমপিদের বলার অধিকার রক্ষা করা জরুরি: ডা. শফিকুর রহমান
বাবা আসবেন ভেবে অপেক্ষায় ছোট্ট জুই, এলো নিথর দেহ
বাবা আসবেন ভেবে অপেক্ষায় ছোট্ট জুই, এলো নিথর দেহ
মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, প্রতিস্থাপন হবে নভেম্বরের মধ্যে
মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, প্রতিস্থাপন হবে নভেম্বরের মধ্যে
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব