নৌকার পক্ষে সিল মারায় প্রিজাইডিং অফিসারের ৬ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৬, ১৮:১৮আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৮:১৯

আইন-আদালত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে নৌকার পক্ষে ব্যালট পেপারে সিল মারার অপরাধে ঠাকুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সেন ভাঙ্গবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুর শেখের ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হাসানের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহা নাজ শনিবার সন্ধ্যায় এ সাজা দেন। রাতেই তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকালে রাজাপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দের স্ত্রী সোনিয়া সবুর আকন্দের পক্ষ হয়ে নৌকা প্রতীকে নিজেই সিল মারছিলেন ওই প্রিজাইডিং অফিসার। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে এবং মারধর করে। এ খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সন্ধ্যায় সবুর শেখকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বেলকুচি থানার ওসি আনিসুর রহমান বিষয়টি স্বীকার করে বলেন, অভিযুক্ত ওই প্রিজাইডিং অফিসারের পকেট থেকে ১০/১২টি সাদা ব্যালট পেপার উদ্ধার করা হয়।

আরও পড়ুন:
নৌকার পক্ষে সিল মারায় প্রিজাইডিং অফিসারের ৬ মাসের কারাদণ্ড রাবি শিক্ষক রেজাউল হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার দাবি

/বিটি/টিএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে