‘অবৈধভাবে সীমান্তে গেলে বিএসএফ গুলি করে’

লালমনিরহাট প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৮, ১৪:৩৩আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৪:৩৮

লালমনিরহাটে বিজিবির অতিরিক্তি মহাপরিচালক অবৈধভাবে সীমান্তে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্তি মহাপরিচালক (রংপুর-রাজশাহী অঞ্চলের পরিচালক) ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাইফুল ইসলাম। তিনি বলেছেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে আপনারা কেউ সীমান্ত পার হবেন না। চোরাচালান ব্যবসা করবেন না। অবৈধভাবে কেউ সীমান্তে গেলে বিএসএফের গুলিতে নিহত হয়। একটি পরিবার চিরদিনের জন্য কর্মহীন হয়ে পড়ে। এই ঝুঁকি কেউ নেবেন না।’

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধ ও চোরাচালান প্রতিরোধে লালমনিরহাটের মোগলহাট সীমান্তে বিজিবি ও এলাকাবাসীর মধ্যে আন্তঃসীমান্ত অপরাধ রোধে সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ‘আপনাদের জন্য বিভিন্ন পর্যায়ে কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার। প্রয়োজনে আপনারা দেশেই কষ্ট করে আয় করুন।’

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিজিবির রংপুর-রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক কর্নেল মাহবুবুর রহমান, অপারেশন কর্মকর্তা লে. কর্নেল তৌফিক আহমদ চৌধুরী, মোগলহাট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ও লালমনিরহাট-১৫ বিজিবির মোগলহাট কোম্পানি কমান্ডার সুবেদার সুজাউল হক প্রমুখ। মতবিনিময় সভা শেষে ধরলাপাড়ের শীতার্ত পাঁচ শতাধিক নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু