ঢাকায় পাঠানো হলো ইউএনও ওয়াহিদার বাবাকে

লিয়াকত আলী বাদল, রংপুর
১২ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০৪

প্যারালাইজড অবস্থায় হাসপাতালে মুক্তিযোদ্ধা ওমর শেখ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের বাস ভবনে ঢুকে তাকে ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর শেখকে গুরুতর আহত করার ঘটনায় তার বাবা প্যারালাইজড হয়ে পড়েছেন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওমর শেখকে উন্নত চিকিৎসার জন্য শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকায় পাঠানো হয়েছে।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনায় পর দিন সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। পরে তাকে গুরুতর অবস্থায় নিউরোসার্জারী ওয়ার্ড থেকে ভিআইপি কেবিনে নেওয়া হয়। বর্তমানে তার কোমর থেকে নিচের পুরো অংশই প্যরালাইইজড হয়ে পড়েছে। কথা বলতে এবং খেতে পারলেও তিনি  চলাচল করতে পারছেন না। আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও পুরোপুরি সেরে উঠতে দীর্ঘ সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।

রংপুর মেডেক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. তোফায়েল হোসেন ভূঁইয়া জানান, ইউএনও ওয়াহিদা খানমের বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের আগে থেকে ডায়াবেটিস ছিল। ঘটনার রাতে সন্ত্রাসীরা তার ঘাড়ে আঘাত করে। এতে তার স্পাইনাল কর্ডে মারাত্মক ইনজুরি হয়। সাধারণত এ ধরণের জটিলতায় চার হাত-পা অবশ হয়ে যায়। এক্ষেত্রে তার দুই হাত কিছুটা সচল থাকলেও নাভির নিচ থেকে পুরো অংশ অবশ হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, সাধারণত এ ধরণের সমস্যা সেরে উঠতে দুই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে। আপাতত তার অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। তার চিকিৎসা সেবায় একটি মেডিক্যাল টিম সর্বক্ষণ কাজ করছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের সুপারিশ করে সেই টিম। বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হলে বিশেষজ্ঞ চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর আদেশ দেয়। তারই পরিপ্রেক্ষিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে রংপুর সিটি করপোরেশনের শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ সময় রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম’সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

হাসপাতালের পরিচালক জানান, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর নির্দেশনা পাওয়ার পরই তাকে পাঠানো হয়েছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রাহকের শত কোটি টাকা নিয়ে উধাও, জেল থেকে পালানোর দুই বছর পর ধরলো পুলিশ
গ্রাহকের শত কোটি টাকা নিয়ে উধাও, জেল থেকে পালানোর দুই বছর পর ধরলো পুলিশ
দায়িত্বশীলতার সঙ্গে মুক্তবুদ্ধির চর্চা- মত প্রকাশের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
দায়িত্বশীলতার সঙ্গে মুক্তবুদ্ধির চর্চা- মত প্রকাশের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এবার হত্যা মামলায় গ্রেফতার কলিমুল্লাহ
এবার হত্যা মামলায় গ্রেফতার কলিমুল্লাহ
যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই