সংক্রমণরোধে হিলি স্থলবন্দরের জন্য নতুন ৩ সিদ্ধান্ত

হিলি প্রতিনিধি
০৮ জুন ২০২১, ১০:১৯আপডেট : ০৮ জুন ২০২১, ১০:২৫

সম্প্রতি দিনাজপুরের হিলি স্থলবন্দর ও সীমান্তবর্তী এলাকায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে আরও তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত দ্রুত হিলি স্থলবন্দরে কার্যকর করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির এক বৈঠকে ওই সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, পৌরমেয়র জামিল হোসেন, বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.গাদ্দাফি শিকদার, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজসহ অনেকে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, সংক্রমণ রোধে আগের সিদ্ধান্তের পাশাপাশি নতুন করে আরও তিনটি সিদ্ধান্ত নেওযা হয়েছে। সিদ্ধান্তগুলো হলো- আমদানিকারক সিআ্যন্ডএফ এজেন্ট ও বন্দরের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে সবার স্থলবন্দরে ঢোকার ও বের হওয়ার ক্ষেত্রে স্যানিটাইজড হতে হবে। যাতে করে তাদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে। এজন্য বন্দরের প্রবেশপথে জীবাণুনাশক টানেল স্থাপন করা হবে। একইসঙ্গে বন্দরে ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকচালকদের অবস্থানের জন্য অস্থায়ী শেড নির্মাণ করা হবে। যেখানে ভারতীয় ট্রাকচালকরা বন্দরে পণ্য নিয়ে এসে ট্রাক রেখে ওই স্থানে থাকবে। সেখানে নিরাপত্তা কর্মী পাহারায় থাকবে। তার ট্রাকের মালামাল খালাস হয়ে গেলে সে বের হয়ে ট্রাক নিয়ে পুনরায় ভারতে চলে যাবে। এছাড়াও হিলি স্থলবন্দরের চেকপোস্ট গেট থেকে শুরু করে বন্দরের গেট পর্যন্ত এই সড়কে পুলিশের টহল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যাতে করে ভারত থেকে পণ্যবাহী ট্রাক নিয়ে আসা কোনও চালক ট্রাক থামিয়ে স্থানীয় কোনও দোকান থেকে পণ্য কিনতে না পারে।

এছাড়া আগের জারি করা বিধিনিষেধ, স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করে সবার চলাচল করা, স্বাস্থ্যবিধি মেনে বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম অব্যাহত রাখা, ভারতীয় চালক ও সহকারীদের বন্দরে প্রবেশ সীমান্তের শূন্যরেখায় স্যানিটাইজড করা, ট্রাকগুলোকে জীবাণুনাশক করা, বন্দরে কর্মরত শ্রমিকসহ সব কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরিধান করে কার্যক্রম পরিচালনা করার বিষয়গুলো পালন করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

/টিটি/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের