মুক্তিযুদ্ধের চেতনা লালন না করলে দেশপ্রেম জাগবে না: রেলমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
১৭ জুন ২০২১, ২২:২১আপডেট : ১৭ জুন ২০২১, ২২:৩৯

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে স্বাধীনতার সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে জানতে পারে সেজন্য স্বাধীনতার স্মৃতি ও ইতিহাস আমাদের লালন ও ধারণ করতে হবে। পূর্বে স্বাধীনতার ইতিহাস বিকৃতির চেষ্টা করা হয়েছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা লালন করতে না পারলে দেশপ্রেম জাগ্রত হবে না।

বৃহস্পতিবার (১৭ জুন) পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষে উপলক্ষে নবনির্মিত ‘মুজিব চিরঞ্জীব’ ম্যুরালের উদ্বোধনকালে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রান্তে এগিয়ে যাচ্ছি। সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।

‘মুজিব চিরঞ্জীব’ ম্যুরালে ভাষা আন্দোলন, ছয় দফাসহ স্বাধীনতা যুদ্ধ চিত্রায়ন করা হয়েছে। মাঝে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। একপাশে কবি নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হলো’ অন্যপাশে কবি সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতা দুটি স্থান দেওয়া হয়েছে।

এ সময় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সম্রাট, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যানের কারণে ফেরিঘাটে বাস ডুবেছে: সেতুমন্ত্রী
এবারের ঈদযাত্রা হবে নির্বিঘ্ন, ট্রেনের ছাদে ওঠার সব পথ বন্ধ: রেলমন্ত্রী
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি