চালকের আসনে সহকারী, ঈদের দিন সড়কে ঝরলো ৪ প্রাণ 

রংপুর প্রতিনিধি
২১ জুলাই ২০২১, ১৮:৫৬আপডেট : ২১ জুলাই ২০২১, ২১:২৭

ঈদের দিন দুপুরে রংপুরের তারাগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চার জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বাসের অন্তত ৩০ যাত্রী। বুধবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন আনজিরন নেছা কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। ইকরচালি হাইওয়ে পুলিশের ইনচার্জ এস আই নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের একটি বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চার জন প্রাণ হারান। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে ও তারাগঞ্জ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ডা. পলাশ জানান, আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হিমাচল পরিবহনের যাত্রী আশরাফ আলী জানান, ঢাকা থেকে বগুড়া আসার পর ফুড ভিলেজে খাওয়া দাওয়া সেরে চালকের বদলে তার সহাকারী গাড়ি চালাচ্ছিল। আমরা বারবার বলার পরেও চালক শোনেনি। বরং তিনি অসুস্থবোধ করছেন বলে জানান। বগুড়া থেকে রংপুর আসার পথে হেলপার বেপরোয়া গাড়ি চালানো শুরু করে। পরে রংপুরের তারাগঞ্জ উপজেলার কাছে হেলপার গাড়ির নিয়ন্ত্রণ হারান। 

তারাগঞ্জের ইকরচালি হাইওয়ে থানার ওসি এস আই নুরুজ্জামান জানান, দুটি বাসই আটক করা হয়েছে। 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী