রংপুর বিভাগে করোনায় একদিনে ১৪ মৃত্যু

রংপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ১৫:৫৪আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৫:৫৭

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৪৩৬টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫০২ জনের। মঙ্গলবার (৩ আগস্ট) রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় ‍মৃতদের মধ্যে রংপুরে চার, পঞ্চগড়ে এক, নীলফামারীতে এক, ঠাকুরগাঁওয়ে এক, দিনাজপুরে চার ও গাইবান্ধায় তিন জন রয়েছেন। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৬৯ জনে। এছাড়া একই সময়ে দিনাজপুরে ১১৫, রংপুরে ৮৭, পঞ্চগড়ে ৬২, নীলফামারীতে ৬৩, লালমনিরহাটে ২৩, কুড়িগ্রামে ৫৯, ঠাকুরগাঁওয়ে ৩৭ ও গাইবান্ধায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৯৫ শতাংশ।

এ পর্যন্ত রংপুর বিভাগে নমুনা পরীক্ষা করা হয়েছে দুই লাখ ২০ হাজার ৫৪৫ জনের। তাদের মধ্যে ৪৫ হাজার ৯২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৬২৩ জন।

ডা. মোতাহারুল ইসলাম জানান, সীমান্তবর্তী জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাট এবং বিভাগীয় শহর রংপুরে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। এর মধ্যে দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৯২৫, রংপুরে ১০ হাজার ২০২, পঞ্চগড়ে দুই হাজার ৮৬৫, নীলফামারীতে তিন হাজার ৭৪১, লালমনিরহাটে দুই হাজার ৩০১, কুড়িগ্রামে তিন হাজার ৭০০, ঠাকুরগাঁওয়ে ছয় হাজার ৭৪৩ ও গাইবান্ধায় তিন হাজার ৯৯১ জন। স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক পরিধান না করায় প্রতিদিন সংক্রমণ বাড়ছে বলে জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম