পুকুরে গোসলে নেমে প্রাণ গেলো ২ কিশোরের

লালমনিরহাট প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৬

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে পুকুরে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলো—উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি এলাকার মিঠু রহমানের ছেলে সিয়াম (১৪) এবং একই এলাকার মজিবর রহমানের ছেলে মাহিম বাবু (১৩)।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, শনিবার দুপুরে সুন্দ্রাহবি এলাকার একটি মাছ চাষ প্রকল্পের বড় পুকুরে গোসল করতে নামে চার কিশোর। এক পর্যায়ে দুই জন পানিতে তলিয়ে যায়। অপর দুই কিশোরের চিৎকার শুনে পুকুরে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করে স্থানীয়রা। উদ্ধার করতে না পেরে কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে দুই কিশোরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় বলেন, হাসপাতালে আনার আগেই সিয়াম ও মাহিমের মৃত্যু হয়েছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় দুই কিশোরের লাশ হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি