ফেসবুক লাইভে গাঁজা সেবন, যুবককে খুঁজছে পুলিশ

দিনাজপুর প্রতিনিধি 
১৮ সেপ্টেম্বর ২০২১, ২০:০৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২০:১৯

দিনাজপুরে মানসিক প্রতিবন্ধীকে গাঁজা সেবন করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। লাইভে এসে গাঁজা সেবনের দৃশ্য ধারণ করে প্রচার করায় সাদ্দাম নামের এক যুবককে খুঁজছে পুলিশ।

সম্প্রতি ‘Saddam K’ নামে একটি ফেসবুক আইডি থেকে এক ব্যক্তির গাঁজা সেবনের ভিডিও লাইভ হয়। ১৯ সেকেন্ডের ভিডিওটা ফেসবুকে ভাইরাল হয়ে যায়। স্থানীয়রা জানান, ভিডিওতে দেখানো গাঁজা সেবনকারী ব্যক্তি মানসিক প্রতিবন্ধী। তিনি শহরের রামনগর এলাকায় ঘোরাফেরা করেন।

ভিডিওটিতে দেখা যায়, শহরের রামনগর এলাকায় এক কাঠমিস্ত্রির দোকানের পাশে ওই মানসিক প্রতিবন্ধীকে গাঁজা সেবন করাচ্ছেন এক যুবক। এ সময় ওই যুবককে আগুন ধরিয়ে দেওয়ার দৃশ্যে দেখা যায়। তার গাঁজা সেবন শেষে প্রতিবন্ধীকে কল্কিটি দিয়ে দেয়। অপর পাশ থেকে বলতে শোনা যায় ‘ধোঁয়া ছাড়’।

কথা হলে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, ‘ইতোমধ্যে গাঁজা সেবনের ভিডিওটা আমাদের হাতে এসেছে। একজনকে গাঁজা সেবন করিয়ে সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে প্রচার করা অপরাধ। ফেসবুকে লাইভ করা ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। তাকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি