হামলা-তাণ্ডব ঠেকাতে পারলাম না কেন, প্রশ্ন ইনুর

রংপুর প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ১৬:৩১আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৬:৩১

প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক কর্মচারীদের ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তার কারণে রংপুরের পীরগঞ্জসহ দেশের ৫০টি স্থানে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘সরকারকে প্রশাসনের এ বিষয়টিকে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।’

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়করিমপুর কসবা মাঝিপাড়ায় সন্ত্রাসীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ইনু বলেন, ‘সারাদেশে ৩২ হাজার পূজামণ্ডপে আমরা হামলা ঠেকাতে পারলাম। কিন্তু ৫০ জায়গায় হামলা ও তাণ্ডব ঠেকাতে পারলাম না কেন? যারা হামলা করেছে তারা তো দোষী। কিন্তু আমার একটা প্রশ্ন, হামলা ঠেকাতে প্রশাসন ব্যর্থ হলো কেন? আমার পরিষ্কার প্রশ্ন- প্রশাসন কি ব্যর্থ হয়েছে নাকি গাফিলতি আছে? এ ঘটনায় প্রশাসনের ব্যর্থতা বন্ধ করা যদি না যায় সেই সঙ্গে যারা দায়ী তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে এ ধরনের হামলার আবার পুনরাবৃত্তি ঘটবে।’

এর আগে, জাসদ সভাপতি পীরগঞ্জে এসে পৌঁছালে দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সেখানে এক সমাবেশে বক্তব্য দেন। সমাবেশ শেষে ক্ষতিগ্রস্ত পরিবারকে রাষ্ট্র সহায়তা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় জেলা জাসদ সভাপতি কুমারেশ চন্দ্র রায়, জাসদ নেতা শাফিয়ার রহমান মীর মোহাম্মদ আলী মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
মানবতাবিরোধী অপরাধমামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের